নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
ফের পথ দুর্ঘটনা ১৮ নং জাতীয় সড়কে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল একটি ১৮ চাকার পণ্যবাহী লরি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার বড় উড়মা গ্রামের কাছে । ঘটনায় আহত গাড়ির চালক। পুলিশ জানায়, আহত চালকের নাম রঞ্জিত কুমার। তার বাড়ি ঝাড়খন্ডে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে লরিটি পুরুলিয়া থেকে জামশেদপুর যাওয়ার সময় বড় উড়মা পেট্রোল পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় । ঘটনায় লরির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত হয় গাড়ির চালক। বলরামপুর থানার পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ।পরে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে বলরামপুর থানার পুলিশ।