ক্রাইম ব্লক

কোটশিলায় যুবকের মৃ*ত্যুতে শ্বশুর বাড়ির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ

এক যুবকের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল স্ত্রী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার এই মর্মে কোটশিলা থানায় একটি অভিযোগ দায়ের করেন টামনা থানার সুকলাড়া গ্রামের বাসিন্দা লম্বোদর রাজোয়াড়।
কোটশিলায় যুবকের মৃ*ত্যুতে শ্বশুর বাড়ির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা :

এক যুবকের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল স্ত্রী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার এই মর্মে কোটশিলা থানায় একটি অভিযোগ দায়ের করেন টামনা থানার সুকলাড়া গ্রামের  বাসিন্দা লম্বোদর রাজোয়াড়।

ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, কয়েক বছর আগে জয়পুর থানার নতুনডি গ্রামে তার ছেলে বিজয়ের বিয়ে হয়। বর্তমানে তাদের একটি পুত্র সন্তানও আছে। তবে বিয়ের পর থেকেই ওই দম্পতির মধ্যে সাংসারিক কলহ লেগেই থাকত। কয়েক মাস আগে শীলা তার বাপের বাড়ি যায়।  পরে বিজয়কেও সেখানে ফোন করে ডাকা হয়। গত ২৩ এপ্রিল রাতে কোটশিলা থানার রাখবড় গ্রামের একটি গাছ থেকে বিজয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের বাবার অভিযোগ স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের প্ররোচনায় তার ছেলে আত্মঘাতী হয়েছে।  অভিযোগের ভিত্তিতে একটি আত্মহত্যার প্ররোচনা মামলা রুজু করে তদন্তে নেমেছে কোটশিলা থানার পুলিশ।