সাধারণ খবর ব্লক

হুড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন

প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়াতে তৎপর প্রশাসন। হুড়া ব্লকে অতিবৃষ্টির কারণে ভেঙে পড়ে একাধিক ঘরবাড়ি। ঘটনার খবর পেয়েই সরেজমিনে এলাকা পরিদর্শনে যান হুড়া থানার ওসি এবং স্থানীয় বিডিও ।
হুড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি,হুড়া:

প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারদের   পাশে দাঁড়াতে তৎপর প্রশাসন। হুড়া ব্লকে অতিবৃষ্টির কারণে ভেঙে পড়ে একাধিক ঘরবাড়ি। ঘটনার খবর পেয়েই সরেজমিনে এলাকা পরিদর্শনে যান হুড়া থানার ওসি  এবং স্থানীয় বিডিও ।

ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে প্রাথমিকভাবে দুইজন দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ত্রিপল, রান্নাবান্নার হাঁড়ি-কড়াই ও থালাবাসন এবং পোশাক-আশাক।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে আপাতত জরুরি ভিত্তিতে ত্রিপল ও প্রাথমিক ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে, যাতে তারা সাময়িকভাবে মাথার ওপর ছাদ পান। যাঁদের ঘর ভেঙে গেছে, আগামী দিনে প্রধানমন্ত্রী বা রাজ্য আবাসন যোজনায় নাম থাকলে সরকারি নিয়ম অনুযায়ী পাকা বাড়ির ব্যবস্থা করা হবে।

যেসব ক্ষতিগ্রস্ত ব্যক্তি এখনও ত্রাণ পাননি, তাঁদের বিডিও অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। সেখান থেকেই পরবর্তীতে বাকিদের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হবে বলে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।