রাজনীতি ব্লক

স্মার্ট মিটারের বিরোধিতায় আ্যাবেকা, স্মারকলিপি আড়শা বিদ্যুৎ দফতরে

স্মার্ট মিটারের বিরোধিতায় আ্যাবেকা, স্মারকলিপি আড়শা বিদ্যুৎ দফতরে

নিজস্ব প্রতিনিধি,  আড়শা:

বিদ্যুৎ-এর স্মার্ট মিটার বসানো অবিলম্বে বন্ধ করা সহ একাধিক দাবিতে বিদ্যুৎ দফতরে স্মারকলিপি দিল অ্যাবেকা। সোমবার অ্যাবেকা পুরুলিয়া দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আড়শা ব্লক বিদ্যুৎ দফতরে স্মারকলিপি দেওয়া হয় । সংগঠনের দাবি, স্মার্ট মিটার সাধারণ মানুষের কোনো কাজে আসবে না। তাই অবিলম্বে স্মার্ট মিটার বসানো বন্ধ করতে হবে। লাগানো স্মার্ট মিটারগুলো খুলে নিতে হবে। পাশাপাশি নিয়মিত মিটার রিডিং করা, ঘন ঘন লোডশেডিং বন্ধ করা-সহ বিভিন্ন দাবি জানানো হয় । উপস্থিত ছিলেন সংগঠনের পুরুলিয়া দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি গৌতম হাটি, জেলা সম্পাদক সাগর আচার্য,  আড়শা কমিটির সম্পাদক ঠাকুরদাস কুমার-সহ শতাধিক বিদ্যুৎ গ্রাহক।