ব্লক

বরাবাজারে এক ব্যক্তির পচাগলা মৃ*তদেহ উদ্ধার

এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে বরাবাজারে। পুলিশ জানিয়েছে মৃতের নাম শঙ্কর লায়েক (৫৪)। তাঁর বাড়ি বরাবাজার থানার হুল্লুং গ্রামে।
বরাবাজারে এক ব্যক্তির পচাগলা মৃ*তদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে বরাবাজারে। পুলিশ জানিয়েছে মৃতের নাম শঙ্কর লায়েক (৫৪)।  তাঁর বাড়ি বরাবাজার থানার হুল্লুং গ্রামে।

স্থানীয়  সূত্রে জানা গিয়েছে ,কয়েকদিন আগে  বাড়ির লোকজন একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন । ফলে বাড়িতে একাই ছিলেন ওই ব্যক্তি। তবে গত দুদিন ধরে তাকে দেখতে পাওয়া যাচ্ছিল না। বুধবার বাড়ি থেকে দুর্গন্ধ পাওয়ায় প্রতিবেশীরা বিষয়টি বরাবাজার থানায় জানায়। এরপর পুলিশ এসে দরজা ভেঙে দেখে বাড়ির মধ্যে ওই ব্যক্তির পচাগলা মৃতদেহ পড়ে রয়েছে।    উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য  দেহটি পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ।  ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বরাবাজার থানার পুলিশ।