নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
বান্দোয়ান থানা এলাকায় একটি সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে দুষ্কৃতীদের দুঃসাহসিক চুরির চেষ্টা ব্যর্থ । শনিবার গভীর রাতের ঘটনা। সিসিটিভিতে দেখা গেছে দুষ্কৃতীরা দোকানের তালা ভেঙে ও শাটার বাঁকিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। কিন্তু সতর্ক সিভিক ভলান্টিয়াররা আসছে বুঝতে পেরে তড়িঘড়ি গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দলটি। অন্ধকারে গাড়ির নম্বর প্লেট শনাক্ত করা সম্ভব হয়নি। এর আগে মার্চ মাসে একই কায়দায় গভীর রাতে চোরের দল এসে এই দোকান থেকে দেড় লাখ টাকার মদ চুরি করে নিয়ে গিয়েছিল। বান্দোয়ান থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।