সাধারণ খবর ব্লক

ভিনরাজ্যে কারখানায় দুর্ঘটনা কাড়লো পুরুলিয়ার ১৯ বছরের তরুণের প্রাণ

পেটের টানে সুদূর মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে আর ফেরা হলো না পুরুলিয়ার ১৯ বছরের তরুণ সোমনাথের। কারখানার মর্মান্তিক দুর্ঘটনা এক নিমেষে কেড়ে নিল এক উঠতি বয়সের তাজা প্রাণ, আর তার সাথেই গুঁড়িয়ে গেল একটি পরিবারের সব স্বপ্ন।
ভিনরাজ্যে কারখানায় দুর্ঘটনা কাড়লো পুরুলিয়ার ১৯ বছরের তরুণের প্রাণ

নিজস্ব প্রতিনিধি, কেন্দা:

পেটের টানে সুদূর মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে আর ফেরা হলো না পুরুলিয়ার ১৯ বছরের তরুণ সোমনাথের। কারখানার মর্মান্তিক দুর্ঘটনা এক নিমেষে কেড়ে নিল এক উঠতি বয়সের তাজা প্রাণ, আর তার সাথেই গুঁড়িয়ে গেল একটি পরিবারের সব স্বপ্ন।

পুরুলিয়ার কেন্দা থানার রঘুডি গ্রামের বাসিন্দা  অশোক মাহাতোর ছেলে সোমনাথ মাহাতো রোজগারের আশায় গিয়েছিল মহারাষ্ট্রের শ্রীরামপুরের একটি পেপার মিলে। কিন্তু গত বুধবার কাজের ফাঁকেই ঘটে যায় চরম বিপর্যয়। কারখানার একটি ফুটন্ত গরম জলের ট্যাংকে আচমকাই পড়ে যায় সোমনাথ। সহকর্মীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

শনিবার যখন নিথর দেহ হয়ে সোমনাথ ফিরল নিজের ভিটেয়, তখন কান্নায় ভেঙ্গে পড়ে  পুরো রঘুডি গ্রাম। মাত্র ১৯ বছরের এক তরুণের এমন করুণ ও আকস্মিক পরিণতিতে শোকস্তব্ধ গোটা এলাকা।