শুভদীপ মাহাত, পুরুলিয়া:
পুরুলিয়ায় ৯টির মধ্যে ৯টি আসনেই বিপুল জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। জঙ্গলমহলের সব কটি আসন গেরুয়া শিবিরের দখলে যাওয়ার সেই বাঁধভাঙা উচ্ছ্বাস এবার দেখা গেল পুরুলিয়া ১ নম্বর ব্লকের সোনাইজুড়ি-রামনগর অঞ্চলে।
জয়ের আনন্দ উদযাপন করতে এদিন এলাকায় এক বিশাল বিজয় মিছিলের আয়োজন করে বিজেপি। মিছিলে আক্ষরিক অর্থেই জনস্রোত নামে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কার্যত মানুষের ঢেউ দেখা যায় রাস্তায়। পুরুষদের পাশাপাশি এলাকার প্রচুর মহিলা এবং ছোট শিশুরাও বিপুল উৎসাহের সঙ্গে এই মিছিলে পা মেলায়।
গোটা কর্মসূচি ঘিরে যাতে কোনওরকম অশান্তি না ছড়ায়, তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। কেন্দ্রীয় বাহিনী এবং টামনা থানার পুলিশের কড়া পাহারায় অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবেই সোনাইজুড়ি-রামনগর অঞ্চলে এই বিজয় মিছিলের কর্মসূচি সম্পন্ন হয়।