ক্রাইম ব্লক

নিতুড়িয়ায় ওভারলোডিং-র দায়ে ধরা পড়ল ১৩টি ট্রাক, জরিমানা ৮ লক্ষাধিক

নিতুড়িয়ায় ওভারলোডিং-র দায়ে ধরা পড়ল ১৩টি ট্রাক, জরিমানা ৮ লক্ষাধিক।ট্রাকগুলি আসানসোল রেলওয়ে সাইডিং থেকে আকরিক লোহা নিয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছিল। নাকা চেকিং চলাকালীন পুলিশের চোখে পড়ে যানগুলির অতিরিক্ত ওজন।
নিতুড়িয়ায় ওভারলোডিং-র দায়ে ধরা পড়ল ১৩টি ট্রাক, জরিমানা ৮ লক্ষাধিক

 

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:

এবার ওভারলোডিং-র দায়ে ধরা পড়ল ১৩টি ট্রাক। জরিমানা ৮ লক্ষাধিক টাকা।
নিতুড়িয়া থানার অন্তর্গত ডিসেরগড় নাকা পয়েন্টে পুলিশ ও মোটর যানবাহন পরিদর্শকের যৌথ অভিযানে ধরা পড়ল ১৩টি অতিরিক্ত আকরিক লোহা বোঝাই ট্রাক। সড়ক দুর্ঘটনা কমাতে এবং অবৈধভাবে অতিরিক্ত পণ্য পরিবহণ বন্ধ করতে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন। তার জন্যই নিয়মিত চলছে নাকা চেকিং।

ট্রাকগুলি আসানসোল রেলওয়ে সাইডিং থেকে আকরিক লোহা নিয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছিল। নাকা চেকিং চলাকালীন পুলিশের চোখে পড়ে যানগুলির অতিরিক্ত ওজন।  জিজ্ঞাসাবাদের পর রঘুনাথপুরের এমভিআই বিস্তারিত পরীক্ষা চালিয়ে নিশ্চিত হন যে, গাড়িগুলিতে  অতিরিক্ত মাল বোঝাই করা হয়েছে। অভিযুক্ত গাড়িগুলির বিরুদ্ধে তৎক্ষণাৎ ৮ লক্ষ টাকারও বেশিই চালান জেনারেট করা হয় এবং ট্রাকগুলি আটক করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পথচারী ও চালকদের সুরক্ষার খাতিরেই এই কঠোর পদক্ষেপ। ওভারলোডিং বন্ধ করতে আগামী দিনেও পুলিশ এমভিআইর এই যৌথ অভিযান অব্যাহত থাকবে।