অন্যান্য

আজ ভারী বৃষ্টির অপেক্ষা, সোমবার পুরুলিয়ায় বৃষ্টি মাত্র ১ মিলিমিটার

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ২৭ জুলাই জেলায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.০ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
আজ ভারী বৃষ্টির অপেক্ষা, সোমবার পুরুলিয়ায় বৃষ্টি মাত্র ১ মিলিমিটার

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

সোমবার পুরুলিয়ায় সারাদিন আকাশ মেঘলা থাকলেও উল্লেখযোগ্য বৃষ্টির দেখা মেলেনি। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ২৭ জুলাই জেলায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.০ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

বৃষ্টির পরিমাণ কম হলেও আকাশে ছিল ঘন মেঘের আনাগোনা। তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও বাতাসে আর্দ্রতার আধিক্যে ভ্যাপসা অস্বস্তি বজায় ছিল।

তবে সোমবার রাত থেকেই আবহাওয়ার বদলের ইঙ্গিত মিলতে শুরু করেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার সকাল থেকেই পুরুলিয়ার বিভিন্ন এলাকায় কখনও ঝিরিঝিরি, কখনও মুষলধারে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার দাপট দেখা যাচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ওড়িশা ও ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার জেলায় বৃষ্টি বাড়বে বলেই আশা করছেন আবহাওয়াবিদরা।