টুকরো খবর ব্লক

বলরামপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

বলরামপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

 

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

ফের পথ দুর্ঘটনা ১৮ নম্বর জাতীয় সড়কে। শুক্রবার বলরামপুর থানার ছোট উরমা গ্রামের সামনে দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে  আহত হল চারজন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
প্রসঙ্গত ,বৃহস্পতিবার এই জাতীয় সড়কের বাঁশগড় এলাকায় একটি অটো উল্টে চালক-সহ ছয় জন আহত হন। বারবার পথ দুর্ঘটনায় উদ্বেগ বাড়ছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য  অধিকাংশ দুর্ঘটনা ঘটছে।