ক্রাইম ব্লক

চালানে পুঞ্চা, গাড়ি ছুটছিল বান্দোয়ানে! বোরোয় পুলিশের জালে বালি ভর্তি বিশাল ট্রাক

চালানে পুঞ্চা, গাড়ি ছুটছিল বান্দোয়ানে! বোরোয় পুলিশের জালে বালি ভর্তি বিশাল ট্রাক

 

 


নিজস্ব প্রতিনিধি, বোরো :

কাগজে-কলমে গন্তব্য পুঞ্চা, অথচ গাড়ি যাচ্ছিল বান্দোয়ানের দিকে! বোরো থানা এলাকায় নাকা তল্লাশিতে বালিভর্তি ১২ চাকার গাড়ি আটক করে এমনই অসঙ্গতির হদিস পেল পুলিশ।
চালান যাচাই করতে গিয়েই সন্দেহ হয় পুলিশের। তার পরেই বাজেয়াপ্ত করা হয় বালিভর্তি গাড়ি ও মূল চালান। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে মানাবাজার-২-এর BL&LRO-কে জানিয়েছে পুলিশ।