ব্লক

মানবাজারে এক কিশোরীর ঝু*লন্ত দেহ উদ্ধার

মৃতের নাম পূজারানি বাউরি (১৭)। তার বাড়ি মানবাজার থানার বনমহড়া গ্রামে।
মানবাজারে এক কিশোরীর ঝু*লন্ত দেহ উদ্ধার

 

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:


এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করল মানবাজার থানার পুলিশ। পুলিশ জানায় , মৃতের নাম পূজারানি বাউরি (১৭)। তার বাড়ি মানবাজার থানার বনমহড়া গ্রামে।

জানা গিয়েছে , মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। পরে একটি পরিত্যক্ত ঘরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান বাড়ির লোকজন।  দ্রুত তাকে মানবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মানবাজার থানার পুলিশ।