ক্রাইম ব্লক

কাশির সিরাপেই নেশা ঝালদায়! ধৃত ১

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই নিষিদ্ধ সিরাপগুলি মূলত মাদকাসক্ত যুবকদের কাছে চড়া দামে অবৈধভাবে বিক্রি করার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
কাশির সিরাপেই নেশা ঝালদায়! ধৃত ১

 


নিজস্ব প্রতিনিধি ঝালদা:


গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কোডিনযুক্ত নিষিদ্ধ কাফ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ঝালদা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার  রাতে ঝালদা থানার পুলিশ হুসেনডি গ্রামের বাসিন্দা (বর্তমানে বাগানডি গ্রামের বাসিন্দা) বহরান খান (৫০) নামের এক ব্যক্তির বাড়িতে আচমকা অভিযান চালায়। তল্লাশি চলাকালীন অভিযুক্তের হেফাজত থেকে ১০০ মিলি লিটারের ৫০টি সিলযুক্ত বোতল, অর্থাৎ মোট ৫ লিটার কোডিনযুক্ত কাফ সিরাপ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই নিষিদ্ধ সিরাপগুলি মূলত মাদকাসক্ত যুবকদের কাছে চড়া দামে অবৈধভাবে বিক্রি করার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে এনডিপিএস আইনের একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের মূল উৎস কী এবং এর পেছনে আর কোন কোন বড় মাথা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশি জেরা ও তদন্ত জারি রয়েছে।