সাধারণ খবর ব্লক

কোটশিলায় কুয়োয় পড়ে বালকের মৃ*ত্যু

গ্রামের অদূরে থাকা একটি অসুরক্ষিত, উন্মুক্ত পরিত্যক্ত কুয়ো শেষপর্যন্ত কাল হলো সাত বছরের এক শিশুর জীবনে। বুধবার বিকেলে পুরুলিয়ার কোটশিলা থানার অন্তর্গত ওলডি গ্রামে কুয়োর জলে ডুবে মর্মান্তিক পরিণতি ঘটল বৃহস্পতি কুমার (৭) নামের এক বালকের।
কোটশিলায় কুয়োয় পড়ে বালকের মৃ*ত্যু

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:

গ্রামের অদূরে থাকা একটি অসুরক্ষিত, উন্মুক্ত পরিত্যক্ত কুয়ো শেষপর্যন্ত কাল হলো সাত বছরের এক শিশুর জীবনে।  বুধবার বিকেলে পুরুলিয়ার কোটশিলা থানার অন্তর্গত ওলডি গ্রামে কুয়োর জলে ডুবে মর্মান্তিক পরিণতি ঘটল বৃহস্পতি কুমার (৭) নামের এক বালকের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে খেলাধুলায় মেতেছিল খুদে বৃহস্পতি। অসাবধানতাবশত হঠাৎই সে পড়ে যায় জলভর্তি ওই পরিত্যক্ত কুয়োটির মধ্যে। 
খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় কোটশিলা থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। তবে উদ্ধারকার্য শুরুর আগেই স্থানীয় অধিবাসী ও পরিবারের সদস্যরা তৎপর হয়ে শিশুটিকে কুয়ো থেকে তুলে আনেন। কালবিলম্ব না করে তাকে কোটশিলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর ওই বালককে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।