নিজস্ব প্রতিনিধি, আড়শা:
অবৈধ পোস্ত চাষ রুখতে সাধারণ মানুষকে সচেতন করল পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার আড়শা ব্লকের সিরকাবাদ ও আড়শা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আবগারি দফতর, বনদফতর ও পুলিশের যৌথ উদ্যোগে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় । শিবিরে পোস্ত চাষ যে আইনত দন্ডনীয় , তা সাধারণ মানুষকে বোঝানো হয় । কোনো ভাবেই যাতে অবৈধ পোস্ত চাষ না হয় তারও পরামর্শ দেওয়া হয়।