টুকরো খবর শহর

ঝালদা থানায় অতিরিক্ত পুলিশ সুপার, দায়িত্ব নিয়েই পরিদর্শনে

দায়িত্ব গ্রহণের দু’দিনের মধ্যেই থানার কাজকর্ম সরেজমিনে খতিয়ে দেখতে মাঠে নামলেন পুরুলিয়া জেলার নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) বিদ্যাগর অজিঙ্কা অনন্ত।
ঝালদা থানায় অতিরিক্ত পুলিশ সুপার, দায়িত্ব নিয়েই পরিদর্শনে

 

নিজস্ব প্রতিনিধি , ঝালদা:

দায়িত্ব গ্রহণের দু’দিনের মধ্যেই থানার কাজকর্ম সরেজমিনে খতিয়ে দেখতে মাঠে নামলেন পুরুলিয়া জেলার নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) বিদ্যাগর অজিঙ্কা অনন্ত। রবিবার তিনি ঝালদা থানায় গিয়ে পরিকাঠামো, প্রশাসনিক ব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।

পুলিশ সূত্রের খবর, গত শুক্রবার দায়িত্বভার গ্রহণের পর এ দিনই প্রথম থানাস পরিদর্শনে যান ওই আইপিএস আধিকারিক। ঝালদা থানায় পৌঁছে তিনি থানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পর্যালোচনা করেন গুরুত্বপূর্ণ নথিপত্র, তদন্ত সংক্রান্ত কাজের অগ্রগতি এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম।

পরিদর্শনের ফাঁকে থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য পুলিশকর্মীদের সঙ্গে বৈঠকও করেন তিনি। বৈঠকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, টহলদারি ব্যবস্থা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। পুলিশকর্মীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এ দিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন ঝালদার এসডিপিও গৌরব ঘোষ। অতিরিক্ত পুলিশ সুপারের আগমনকে ঘিরে থানায় ছিল বিশেষ তৎপরতা।