অন্যান্য ব্লক

ওজন ১৭ কেজি, লম্বা ৫ ফুটের বেশি! পেল্লাই সাইজের রক পাইথনকে ঘিরে চাঞ্চল্য আড়শায়

প্রায় ১৭ কেজি ওজনের একটি বিশালাকার রক পাইথন উদ্ধার করলেন বনকর্মীরা‌। পুরুলিয়ার আড়শা বনাঞ্চলের তুম্বা-ঝালদা এলাকা থেকে ওই পাইথন উদ্ধার হয়। লম্বায় ৫ ফুটেরও বেশি এই অজগরটিকে উদ্ধার করার পর স্বাস্থ্য পরীক্ষা করে সুরক্ষিতভাবে মানপুরের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
ওজন ১৭ কেজি, লম্বা ৫ ফুটের বেশি! পেল্লাই সাইজের রক পাইথনকে ঘিরে চাঞ্চল্য আড়শায়

 

 

নিজস্ব প্রতিনিধি,আড়শা:


প্রায় ১৭ কেজি ওজনের একটি বিশালাকার রক পাইথন উদ্ধার করলেন বনকর্মীরা‌। পুরুলিয়ার আড়শা বনাঞ্চলের তুম্বা-ঝালদা এলাকা থেকে ওই পাইথন উদ্ধার হয়। লম্বায় ৫ ফুটেরও বেশি এই অজগরটিকে উদ্ধার করার পর স্বাস্থ্য পরীক্ষা করে সুরক্ষিতভাবে মানপুরের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বনাঞ্চল সংলগ্ন এলাকাটিতে বিশাল 
ওই রক পাইথনকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদফতরে। খবর পাওয়া মাত্রই বনকর্মীদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দক্ষতার সঙ্গে পাইথনটিকে উদ্ধার করে।