নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করল বনদফতর। রবিবার সকালে মানবাজার ১ রেঞ্জের চাটানিগোড়া গ্রাম থেকে হরিণটিকে উদ্ধার করা হয়।
জানা গিয়েছে,রবিবার সকালে হঠাৎ গ্রামবাসীরা ওই হরিণটিকে লোকালয়ে ঘুরে বেড়াতে দেখেন। পরে, কিছু কুকুর তাকে তাড়া করে। যার ফলে প্রাণ বাঁচাতে ছুটতে গিয়ে একটি জলাশয়ে ঝাঁপ দেয় হরিণটি । আর সেখানেই তার পায়ে চোট লাগে। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে খবর দেন বনদফতরে। বনদফতরের কর্মীরা হরিণটিকে উদ্ধার করে মানবাজার ১ রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে তাকে চিকিৎসা করানোর পাশাপশি পর্যবেক্ষণে রাখা হয়েছে।