নিজস্ব প্রতিনিধি, আড়শা:
বজ্রাঘাতে মৃত ব্যক্তির পরিবারের হাতে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে চার লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিলেন বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো। সাথে ছিলেন আড়শা ব্লকের বিডিও পার্থ ঘোষ, আড়শা থানার আইসি পলাশ চট্টোপাধ্যায় । শনিবার আড়শা ব্লকের জামবাদ গ্রামে মৃত তরণী মাঝির পরিবারের হাতে এই চেক তুলে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় দু' মাস আগে বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের জামবাদ গ্রামের বাসিন্দা তরণী মাঝির। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারের জন্য চার লক্ষ টাকার আর্থিক সহায়তা মঞ্জুর হয়। এদিন সেই চেক তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে।