নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল জয়পুর থানার পুলিশ । রবিবার জয়পুর থানার রামামতি গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম মুকেশ মাঝি (৩০)। তাঁর বাড়ি ওই গ্রামেই।
স্থানীয় বাসিন্দারা গ্রামের কাছে একটি পুকুরপাড়ে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। খবর দেওয়া হয় জয়পুর থানায় ।পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য দেহটি পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ।