ব্লক

আধিকারিকদের সামনেই পুকুরের গভীরতা মাপতে গিয়ে মৃ*ত্যু যুবকের

পুকুর খননের গভীরতা মাপতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বোরো থানার ভুতাডি গ্রামে। পুলিশ জানায় , মৃত যুবকের নাম সমীর কুমার মাঝি (৪১)। তার বাড়ি ওই গ্রামেই।
আধিকারিকদের সামনেই পুকুরের গভীরতা মাপতে গিয়ে মৃ*ত্যু  যুবকের

নিজস্ব প্রতিনিধি, বোরো:

পুকুর খননের গভীরতা মাপতে  গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার দুপুরে  ঘটনাটি ঘটেছে বোরো থানার ভুতাডি গ্রামে। পুলিশ জানায় , মৃত যুবকের নাম সমীর কুমার মাঝি (৪১)। তার বাড়ি ওই গ্রামেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,নির্বাচনের আগে বোরো থানার ভুতাডি গ্রামে সরকারি ভাবে একটি পুকুর খনন করা হয়। ওই পুকুরের কাজ পরিদর্শনে এদিন আধিকারিকরা সরেজমিনে গিয়েছিলেন। সেখানে ওই যুবক একটি লোহার দণ্ড দিয়ে গভীরতা মাপ করছিল। ওই সময় পুকুরের উপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তারে ওই দন্ডটি স্পর্শ হয়ে বিদ্যুৎপৃষ্ট হয় সে। তড়িঘড়ি সেখান থেকে তাকে উদ্ধার করে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বোরো থানার পুলিশ।