নিজস্ব প্রতিনিধি, কেন্দা:
ট্রাক্টর থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। রবিবার রাতে কেন্দা থানার লেপোডি গ্রামের ঘটনা। পুলিশ জানায় , মৃত যুবকের নাম অমৃত সিং সর্দার (৩৩)। তার বাড়ি কেন্দা থানার দরোডি গ্রামে।
জানা গিয়েছে, এদিন রাতে ট্রাক্টর থেকে আচমকাই পড়ে যান ওই যুবক। পড়ে গিয়ে গুরুতর জখম হন। দ্রুত তাকে উদ্ধার করে চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কেন্দা থানার পুলিশ।