নিজস্ব প্রতিনিধি, কেন্দা:
পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল কাকা ও ভাইপোর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া - মানবাজার রাজ্য সড়কে কেন্দা থানার পুনুড়া মোড়ের অদূরে। পুলিশ জানায় , মৃতদের নাম পিপাদ গোস্বামী (৩৫) ও শিশুপতি গোস্বামী (৬৬)। তাদের বাড়ি কেন্দা থানার পানিপাথর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে একটি মোটর বাইকে পুরুলিয়ার দিকে যাচ্ছিলেন ওই দুজন। মাঝ পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুজন পড়ে যান।ওই সময় উল্টো দিক থেকে একটি পিক আপ ভ্যান এসে তাদের ধাক্কা মারে। ঘটনার পরেই দ্রুত তাদের উদ্ধার করে চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে শিশুপতি গোস্বামীকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে পিপাদ গোস্বামীকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারও মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।