নিজস্ব প্রতিনিধি, বোরো:
পারিবারিক সমস্যা দূর করার নামে এক তরুণীকে ডেকে এনে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ উঠল এক তান্ত্রিকের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত তান্ত্রিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাকে পুরুলিয়া আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার নিজের পারিবারিক কিছু সমস্যা নিয়ে ১৯ বছরের ওই তরুণী ও তার পরিবার অভিযুক্ত ওই তান্ত্রিকের কাছে গিয়েছিলেন। তরুণীর অভিযোগ, সেখানে যাওয়ার পর তাকে একটি আলাদা ঘরে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর একা থাকার সুযোগ নিয়ে ওই তান্ত্রিক তরুণীর ওপর শারীরিক নির্যাতন ও যৌন হেনস্থা করে।
ঘটনার পরই পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার সাথে সাথেই তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বৃহস্পতিবার
ধৃত ব্যক্তিকে পুরুলিয়া আদালতে পেশ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।