সাধারণ খবর ব্লক

বান্ধবীর জন্মদিন পালন করতে এসে জলে তলিয়ে গেলো কিশোরী, শোকস্তব্ধ বান্দোয়ানের গ্রাম

আগের দিনই বান্ধবীর জন্মদিনের আনন্দে মেতেছিল তারা। পরদিন সকালে তিন বান্ধবীর একসঙ্গে পুকুরে স্নান করতে নামা শেষ হল শোকে। জলে তলিয়ে মৃত্যু হল এক কিশোরীর। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ান থানার বামুনডিহা গ্রামে।
বান্ধবীর জন্মদিন পালন করতে এসে জলে তলিয়ে গেলো কিশোরী, শোকস্তব্ধ বান্দোয়ানের গ্রাম

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :

আগের দিনই বান্ধবীর জন্মদিনের আনন্দে মেতেছিল তারা। পরদিন সকালে তিন বান্ধবীর একসঙ্গে পুকুরে স্নান করতে নামা শেষ হল শোকে। জলে তলিয়ে মৃত্যু হল এক কিশোরীর। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ান থানার বামুনডিহা গ্রামে।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম দেবী দাসমহান্ত (১৫)। বাড়ি বান্দোয়ান থানার সুপুডি গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার এক বান্ধবীর জন্মদিন পালন করতে গিয়েছিল তিন কিশোরী। বুধবার সকালে তারা বামুনডিহা গ্রামের একটি পুকুরে স্নান করতে নামে। সেই সময় আচমকাই তিন জনই জলে ডুবে যেতে শুরু করে। কোনও রকমে দু'জন পাড়ে উঠে এলেও দেবী জলের তলায় তলিয়ে যায়।

খবর পেয়ে বান্দোয়ান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালিয়ে দেবীকে পুকুর থেকে উদ্ধার করেন। দ্রুত বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বান্দোয়ান থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।