ব্লক শহর

পড়ুয়া মন বুঝে গল্পের ছলে শিক্ষকের ভূমিকায় সচেতনতার পাঠ পুলিশের

জেলায় অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এক অভিনব উদ্যোগ নিল পুরুলিয়া জেলা পুলিশ। পুলিশের নিরবচ্ছিন্ন জনসংযোগ ও সচেতনতা কর্মসূচির অংশ হিসাবে ঝালদা এবং আড়শা থানার অন্তর্গত দুটি স্কুলে বৃহস্পতিবার বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করে।
পড়ুয়া মন বুঝে গল্পের ছলে শিক্ষকের ভূমিকায় সচেতনতার পাঠ পুলিশের

নিজস্ব প্রতিনিধি,ঝালদা ও আড়শা: 

জেলায় অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এক অভিনব উদ্যোগ নিল পুরুলিয়া জেলা পুলিশ। পুলিশের নিরবচ্ছিন্ন জনসংযোগ ও সচেতনতা কর্মসূচির অংশ হিসাবে ঝালদা এবং আড়শা থানার অন্তর্গত দুটি স্কুলে বৃহস্পতিবার  বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ঝালদা থানার অন্তর্গত ঝালদা গার্লস হাই স্কুল এবং আড়শার সিরকাবাদ হাই স্কুল পরিদর্শন করেন জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা। সেখানে বিদ্যালয়গুলির শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের সাথে এক খোলামেলা  মত বিনিময় হয়।

বর্তমান যুগের নানা চ্যালেঞ্জের কথা মাথায় রেখে  শিক্ষার্থীদের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করা হয়। যার মধ্যে অন্যতম ছিল ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় 'ক্যারিয়ার গাইডেন্স'। ট্রাফিক নিয়ম মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা এড়ানোর উপায়।বর্তমান সময়ের অন্যতম বড় উদ্বেগ ‘সাইবার অপরাধ’ এবং তা প্রতিরোধের কৌশল। বাল্যবিবাহ ও ইভটিজিং বা উত্ত্যক্তকরণের   বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা। ছাত্রাবস্থায় সুস্থ সামাজিক মূল্যবোধ গঠন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে বিভিন্ন জরুরি এমার্জেন্সি হেল্পলাইন, ই-মেল হেল্পলাইন , চাইল্ডলাইন এবং সাইবার হেল্পলাইন নম্বরগুলি বিস্তারিতভাবে জানানো হয়। শুধু মুখেই নয়, যাতে দরকারী সময়ে নম্বরগুলি হাতের কাছে থাকে, সেজন্য জরুরি ফোন নম্বর এবং  ইনফরমেশন স্লিপ বা তথ্যপুস্তিকাও ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশের এই মানবিক ও সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উভয় স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরা।