টুকরো খবর ব্লক

বিশাল অজগর পড়ে রাস্তায়, দেখতে ভিড় জমলো সড়কে

সোমবার সকালে পুরুলিয়ার মানবাজার-বান্দোয়ান রাজ্য সড়কের ধারে অজগরের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
বিশাল অজগর পড়ে রাস্তায়, দেখতে ভিড় জমলো সড়কে

 


নিজস্ব প্রতিনিধি, মানবাজার :

একটি বিশাল রক পাইথনের মৃতদেহ উদ্ধার। সোমবার সকালে পুরুলিয়ার মানবাজার-বান্দোয়ান রাজ্য সড়কের ধারে অজগরের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।  ঘটনাটি ঘটেছে মানবাজার ২ নম্বর ব্লকের কুমারী গ্রামের কাছে।
সাপটির দৈর্ঘ্য প্রায় সাত ফুট বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, রাস্তা পার হওয়ার সময় কোনও গাড়ির ধাক্কায় সাপটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে বনদপ্তরের মানবাজার ২ নম্বর রেঞ্জের আধিকারিকরা ঘটনাস্থল সম্পর্কে খোঁজখবর নেন। মৃত সাপটিকে দেখতে আশেপাশের এলাকার বহু মানুষ ভিড় জমান।