ক্রাইম ব্লক

নিতুড়িয়ায় বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে গ্রেফতার হোটেল ব্যবসায়ী

বেআইনি ভাবে মদ বিক্রি করার অভিযোগে এক হোটেল ব্যবসায়ীকে গ্রেফতার করল নিতুড়িয়া থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম দীনেশ মণ্ডল । তার বাড়ি নিতুড়িয়া থানার সরবড়ি গ্রামে।
নিতুড়িয়ায় বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে গ্রেফতার হোটেল ব্যবসায়ী

 

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :

বেআইনি ভাবে মদ  বিক্রি করার অভিযোগে  এক হোটেল ব্যবসায়ীকে গ্রেফতার করল  নিতুড়িয়া থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম দীনেশ মণ্ডল । তার বাড়ি নিতুড়িয়া থানার সরবড়ি গ্রামে। বৃহস্পতিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।

জানা গিয়েছে,  বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সরবড়ি হাটতলা এলাকায় একটি হোটেলে হানা দেয় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে বেশ কয়েক বোতল দেশি মদ উদ্ধার হয়। ওই ব্যবসায়ী মদ বিক্রি করার বৈধ নথি না দেখাতে পারায় তাকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নিতুড়িয়া থানার পুলিশ।