শিক্ষা ব্লক

জাতীয় ছাত্র দিবসে এবিভিপির প্রতিষ্ঠা দিবস পালন, ধ্বজ উত্তোলন থেকে বৃক্ষরোপণ

ধ্বজ উত্তোলন, স্বচ্ছতা অভিযান এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ৭৮তম প্রতিষ্ঠা দিবস ও জাতীয় ছাত্র দিবস পালন করা হল পুরুলিয়ার জয়পুরে।
জাতীয় ছাত্র দিবসে এবিভিপির প্রতিষ্ঠা দিবস পালন, ধ্বজ উত্তোলন থেকে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:

ধ্বজ উত্তোলন, স্বচ্ছতা অভিযান এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ৭৮তম প্রতিষ্ঠা দিবস ও জাতীয় ছাত্র দিবস পালন করা হল পুরুলিয়ার জয়পুরে।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পুরুলিয়া পূর্ব সাংগঠনিক জেলার জয়পুর নগর ও বিক্রমজিৎ গোস্বামী মেমোরিয়াল কলেজ ইউনিটের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিতে বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে স্বচ্ছতা অভিযান চালানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিভিপির পুরুলিয়া বিভাগের ছাত্রী প্রমুখ শিক্ষা মাহাত। এছাড়াও জয়পুর নগর ও বিক্রমজিৎ গোস্বামী মেমোরিয়াল কলেজ ইউনিটের কার্যকর্তারা কর্মসূচিতে অংশ নেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমাজসেবা, পরিবেশ সংরক্ষণ এবং ছাত্রসমাজের মধ্যে জাতীয় চেতনা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা সংগঠনের আদর্শ ও ছাত্রকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার প্রত্যয়ও ব্যক্ত করেন।