নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
স্পেশাল পোস্টিং দিয়ে রাজ্যজুড়ে বদলি করা হলো ৩৬জন ডাব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) অফিসারকে। পাশাপাশি আরেকটি আদেশনামায় আরও ৯৯ জন ডাব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) অফিসারকে বদলি করা হয়েছে। এর মধ্যে পুরুলিয়া জেলাতেও রদবদল। পুরুলিয়ার ডেপুটি ডিএলআরও শমীক পানিগ্রাহী বদলি হয়েছেন ডেপুটি ডিএলআরও পূর্ব মেদিনীপুর হয়ে। দক্ষিণ চব্বিশ পরগণার ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবব্রত কোনার আসছেন পুঞ্চার বিডিও হয়ে। মানবাজার ২ নং ব্লকের বিডিও হয়ে আসছেন বীরভূমের ডেপুটি ম্যাজিস্ট্রেট সত্যজিৎ মণ্ডল। বাঁকুড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট শীলাদিত্য জানা আসছেন হুড়ার বিডিও হয়ে।
পুরুলিয়ার বেশ কয়েকজন ডেপুটি ম্যাজিস্ট্রেট রয়েছেন বদলির তালিকায়। মানিক সর্দার হচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিং এর বিডিও। তাপস বিশ্বাস হচ্ছেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিডিও। অমিত সরকার যাচ্ছেন নদিয়ার নবদ্বীপের বিডিও হয়ে। দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বিষ্ণুপুর ১ ব্লকের বিডিও হচ্ছেন বৈদ্যনাথ হেমব্রম। এই জেলারই কুলপি ব্লকের বিডিও হচ্ছেন পার্থসারথি ঘটক।