সাধারণ খবর

ডবল ইঞ্জিন সরকারের ৫৫ প্রকল্পের সুবিধা পেতে পুরুলিয়া জুড়ে ১৫১টি শিবির

রবিবার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের শিবিরের প্রস্তুতি পরিদর্শন করেন রাজ্যের পূর্ত ও অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী নদীয়ারচাঁদ বাউরি। তাঁর দাবি,"সরকারি সহায়তা পেতে এমন শিবির রাজ্যে প্রথম। কেন্দ্র ও রাজ্যের মিলিয়ে ৫৫টি প্রকল্পের ডবল ইঞ্জিনের সুবিধা মিলবে।"
ডবল ইঞ্জিন সরকারের ৫৫ প্রকল্পের সুবিধা পেতে পুরুলিয়া জুড়ে ১৫১টি শিবির

 

সুইটি চন্দ্র , পুরুলিয়া :

রাজ্যে বিজেপি সরকারের প্রথম মেগা কর্মসূচি। অনেকটা পূর্বতন সরকারের দুয়ারে সরকারের ধাঁচে। তবে তা ছিল কেবল রাজ্যের প্রকল্প। এখানে রাজ্যের সঙ্গে কেন্দ্রের প্রকল্পও সামিল। নাম জনকল্যাণ শিবির।

সোম, মঙ্গল ও বুধবার তিন দিনে জঙ্গলমহল পুরুলিয়ায় ১৫১টি জনকল্যাণ শিবির হবে। জেলার ২০টি ব্লক ও তিনটি পুরসভা এলাকাজুড়ে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এই শিবিরের আয়োজন করেছে পুরুলিয়া জেলা প্রশাসন। এই শিবিরগুলিতে মোট ৫৫টি সরকারি প্রকল্পের সুবিধা মিলবে।


মূল তথ্য এক নজরে

* শিবিরের সংখ্যা: ১৫১টি
* স্থান: পুরুলিয়া জেলার ২০টি ব্লক ও ৩টি পুরসভা এলাকা
* সময়কাল: ১৫ জুন থেকে ১৭ জুন
* সময়:সকাল ১০টা থেকে বিকেল ৫টা (প্রয়োজনে লাইন থাকলে শিবির চলবে)


রবিবার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের শিবিরের প্রস্তুতি পরিদর্শন করেন রাজ্যের পূর্ত ও অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী নদীয়ারচাঁদ বাউরি। তাঁর দাবি,"সরকারি সহায়তা পেতে এমন শিবির রাজ্যে প্রথম। কেন্দ্র ও রাজ্যের মিলিয়ে ৫৫টি প্রকল্পের ডবল ইঞ্জিনের সুবিধা মিলবে।"

সোমবার মন্ত্রীর পরিদর্শন সূচি

* পাড়া ব্লক
* রঘুনাথপুর
* পুরুলিয়া ২ নম্বর ব্লকের রাঘবপুর
* পুরুলিয়া ১ নম্বর ব্লকের বেলগুমা
* পুরুলিয়া শহরের এমএসএ ইনডোর স্টেডিয়ামে আয়োজিত শিবির

পুরুলিয়া পুরসভার শিবিরে উপস্থিত থাকার কথা জেলাশাসক সুধীর কোন্থম ও পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের।

কোন বিভাগে কী সুবিধা মিলবে

কৃষি বিভাগ

* পিএম কিষান সম্মান নিধি
* কিষান ক্রেডিট কার্ড
* সয়েল হেলথ কার্ড
* এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড

অনগ্রসর শ্রেণী কল্যাণ

* প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ
* শিক্ষাশ্রী
* মেধাশ্রী
* তফসিলি বন্ধু

অর্থ ও ব্যাংকিং

* প্রধানমন্ত্রী জন ধন যোজনা
* পিএম জীবনজ্যোতি বীমা যোজনা
* পিএম সুরক্ষা বীমা যোজনা
* অটল পেনশন যোজনা

মৎস্য বিভাগ

* পিএম মৎস্য কিষান সমৃদ্ধি সহ যোজনা

খাদ্য ও সরবরাহ

* পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা
* রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১
* পিএম উজ্বলা যোজনা

উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ

* মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার
* প্রধানমন্ত্রী ফরমালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস

স্বাস্থ্য

* আয়ুষ্মান ভারত

উচ্চ শিক্ষা

* স্টুডেন্ট ক্রেডিট কার্ড

শ্রম দপ্তর

* ই-শ্রম
* পিএম শ্রম যোগী মানধন
* বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা
* পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প

ভূমি ও ভূমি সংস্কার

* মিউটেশন
* জমির তথ্য সংশোধন
* পাট্টা সংক্রান্ত পরিষেবা

সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা

* প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ
* প্রধানমন্ত্রী বিরাসত কি সম্বর্ধনা প্রকল্প

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প

* পিএম বিশ্বকর্মা
* প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম
* মুদ্রা ঋণ
* উদ্যোগ রেজিস্ট্রেশন

বিদ্যুৎ বিভাগ

* পিএম সূর্য ঘর যোজনা

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

* স্বচ্ছ ভারত মিশন
* স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্কেজ
* ১২৫ দিনের কর্মসূচির জব কার্ড সংক্রান্ত পরিষেবা

আদিবাসী উন্নয়ন

* প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ
* শিক্ষাশ্রী
* জয় জোহার

কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন

* উৎকর্ষ বাংলা-সহ ৬টি প্রকল্প

নগরোন্নয়ন ও পুর বিষয়ক

* স্ট্রিট ভেন্ডার ঋণ
* অন্যান্য নগর উন্নয়ন প্রকল্প

মহিলা ও শিশু উন্নয়ন

* অন্নপূর্ণা যোজনা
* ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম
* সুকন্যা সমৃদ্ধি
* কন্যাশ্রী
* বেটি বাঁচাও প্রকল্প

অন্যান্য পরিষেবা

* আধার এনরোলমেন্ট
* সিএএ সংক্রান্ত আবেদনপত্র বিতরণ

জেলা প্রশাসনের দাবি, প্রতিটি শিবিরে বিভিন্ন দপ্তরের পৃথক কাউন্টারের মাধ্যমে সাধারণ মানুষ এক জায়গাতেই একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা ও তথ্য পাবেন।