ক্রাইম ব্লক

পান বিড়িতে মদের গন্ধ! ৮০ বোতল বাংলা মদ উদ্ধার করল মফস্বল থানা

পান বিড়ির দোকানের আড়ালে রমরমিয়ে চলছিল চোলাই মদের কারবার! গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় পুরুলিয়ার সৈনিক স্কুলের কাছের একটি পান-বিড়ির দোকানে আচমকা হানা দিল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।
পান বিড়িতে মদের গন্ধ! ৮০ বোতল বাংলা মদ উদ্ধার করল মফস্বল থানা

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পান বিড়ির দোকানের আড়ালে রমরমিয়ে চলছিল চোলাই মদের কারবার! গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় পুরুলিয়ার সৈনিক স্কুলের কাছের একটি পান-বিড়ির দোকানে আচমকা হানা দিল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। আর এই তল্লাশিতেই চক্ষু চড়কগাছ পুলিশ আধিকারিকদের।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দোকানটি থেকে তল্লাশি চালিয়ে প্রায় ৮০ বোতল বেআইনি বাংলা মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত মদের বোতল ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গেই বেআইনিভাবে মদ মজুত ও বিক্রির অভিযোগে দোকানের মালিককে বমাল গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে মফস্বল থানার পুলিশ।