শিক্ষা ব্লক

সিধো-কানহো -বিরসা বিশ্ববিদ্যালয়ে পালিত হল সংস্কৃত দিবস

প্রসঙ্গত ছাত্র ছাত্রীদের মধ্যে প্রাচীন ধ্রুপদী ভাষার প্রতি আগ্রহ বাড়াতে সরকারি উদ্যোগে এই প্রথম 'সংস্কৃত দিবস' পালনের নির্দেশিকা জারি করেছে উচ্চ শিক্ষা দফতর।
সিধো-কানহো -বিরসা বিশ্ববিদ্যালয়ে পালিত হল  সংস্কৃত দিবস

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে পালিত হল ‘সংস্কৃত দিবস’। সোমবার বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে দিনটি পালন করা হয়। এদিন সংস্কৃত সপ্তাহের শেষ দিনে প্রতিযোগিতা-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পবিত্র কুমার চক্রবর্তী। পরে ছাত্রছাত্রীদের কাছে তিনি জানান," ভারতবর্ষকে  জানতে হলে, সংস্কৃত জানা জরুরি।" এদিন এক বর্ণাঢ্য পদযাত্রা  বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে সৈনিক স্কুল, শ্যামপুর, রায় বাঘিনী মাঠ হয়ে ফের বিশ্ববিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.গুরুদাস মন্ডল , সংস্কৃত বিভাগের অধ্যাপক ড.সুদীপ চক্রবর্তী,ড. মধুসূদন দাস ,ড. প্রতাপ চন্দ্র রায় , ড.শুভেন্দু মান্না সহ বিভাগের ছাত্র ছাত্রীরা।

প্রসঙ্গত ছাত্র ছাত্রীদের মধ্যে প্রাচীন ধ্রুপদী ভাষার প্রতি আগ্রহ বাড়াতে সরকারি উদ্যোগে এই প্রথম 'সংস্কৃত দিবস' পালনের নির্দেশিকা জারি করেছে উচ্চ শিক্ষা দফতর।