রাজনীতি শহর

তৃণমূল ছাড়লেন সাধারণ সম্পাদক বিলাল, ফেসবুকেই পদত্যাগ

প্রশ্ন হলো, কোন তৃণমূল থেকে পদত্যাগ বিলালের? কালীঘাট তৃণমূলের কোন জেলা সভাপতি নেই এখন। অন্যদিকে নব্য তৃণমূলের জেলা সভাপতি উজ্জ্বল কুমার। তাঁর কাছেই কি পদত্যাগ?
তৃণমূল ছাড়লেন সাধারণ সম্পাদক বিলাল, ফেসবুকেই পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত রকম সদস্যপদ থেকে ইস্তফা দিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিলাল খান। শুক্রবার  তিনি তাঁর এই সিদ্ধান্তের কথা জানান।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির উদ্দেশ্যে লেখা তাঁর পদত্যাগপত্রটি প্রকাশ্যে আনেন। চিঠিতে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে, ১৭তারিখ  থেকে তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছেন। একই সাথে তিনি ঘোষণা করেছেন যে‌ তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর আর কোনো রকম সম্পর্ক রইল না।

দলের সদস্য তালিকা থেকে অবিলম্বে তাঁর নাম অপসারণ করার জন্য তিনি জেলা সভাপতির কাছে লিখিত অনুরোধও জানিয়েছেন।

কিন্তু প্রশ্ন হলো, কোন তৃণমূল থেকে পদত্যাগ বিলালের? কালীঘাট তৃণমূলের কোন জেলা সভাপতি নেই এখন। অন্যদিকে নব্য তৃণমূলের জেলা সভাপতি উজ্জ্বল কুমার। তাঁর কাছেই কি পদত্যাগ?