রাজনীতি ক্রাইম ব্লক

ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রীর কুরুচিপূর্ণ ছবি দেখিয়ে বিপাকে অভিনেত্রী শ্রীলেখা মিত্র, টামনা থানায় অভিযোগ

ভারতের প্রধানমন্ত্রীকে অপমান ও তাঁর কুরুচিপূর্ণ ছবি ছাত্র আন্দোলনে দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুরুলিয়া জেলা বিজেপি যুব মোর্চা।
ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রীর কুরুচিপূর্ণ ছবি দেখিয়ে বিপাকে অভিনেত্রী শ্রীলেখা মিত্র, টামনা থানায় অভিযোগ

শুভদীপ মাহাত, পুরুলিয়া:

ভারতের প্রধানমন্ত্রীকে অপমান ও তাঁর কুরুচিপূর্ণ ছবি ছাত্র আন্দোলনে দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুরুলিয়া জেলা বিজেপি যুব মোর্চা।

এই ঘটনার প্রতিবাদে পুরুলিয়ার টামনা থানায় উপস্থিত হয়ে শ্রীলেখা মিত্রের নামে একটি লিখিত অভিযোগ জমা দেন যুব মোর্চার সদস্যরা। জেলা যুব মোর্চার সভাপতি প্রকাশ মাহাতো  জানান, "গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার অধিকার সবার থাকলেও দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও বিকৃত ছবি পোস্ট করে অপমান করা মেনে নেওয়া যায় না।"

তিনি আরও জানান, পুরুলিয়া জেলার বিভিন্ন থানাতেও এই বিষয়ে লিখিত এফআইআর  জমা দেওয়া হচ্ছে। প্রশাসনিকভাবে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি পদক্ষেপ ও শাস্তির দাবি জানিয়েছে বিজেপি যুব মোর্চা।