খেলা শহর

ডাবল ইঞ্জিন সরকারের জায়ান্ট ধামাকা! পুরুলিয়া এমএসএ ময়দানেই বিশ্বকাপ ফাইনাল!

যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের অর্থানুকূল্যে প্রতিটি জেলায় সাধারণ মানুষের জন্য বিশ্বকাপ ফাইনাল সরাসরি দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য প্রতিটি জেলার জন্য বরাদ্দ এক লক্ষ টাকা।
ডাবল ইঞ্জিন সরকারের জায়ান্ট ধামাকা! পুরুলিয়া এমএসএ ময়দানেই বিশ্বকাপ ফাইনাল!

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


মধ্যরাতে ফুটবল জ্বরে মাতবে পুরুলিয়া। ইনডোর স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখাবে রাজ্য। ২০ জুলাই ভোররাত ১২টা ৩০ মিনিট থেকে অনুষ্ঠিত হতে চলা ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ জেলার সাধারণ মানুষের জন্য জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। পুরুলিয়া জেলার জন্য বেছে নেওয়া হয়েছে পুরুলিয়া এমএসএ ইনডোর স্টেডিয়ামকে। যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের অর্থানুকূল্যে  প্রতিটি জেলায় সাধারণ মানুষের জন্য বিশ্বকাপ ফাইনাল সরাসরি দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য প্রতিটি জেলার জন্য বরাদ্দ এক লক্ষ টাকা। জেলা প্রশাসনকে আগাম প্রচার, জায়ান্ট স্ক্রিন, বিদ্যুৎ, নিরাপত্তা-সহ সমস্ত প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার নির্দেশও দেওয়া হয়েছে।

 

পুরুলিয়া জেলা প্রশাসনের তরফেও ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। জেলা যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ জুলাই রাত ১২টা ৩০ মিনিট থেকে ইনডোর স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের সরাসরি সম্প্রচারের আয়োজন করা হবে। অনুষ্ঠান সফল করতে বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথমবার এভাবে পুরুলিয়ার ফুটবলপ্রেমীরা একসঙ্গে বড় পর্দায় বিশ্বকাপের মহারণ উপভোগ করার সুযোগ পাবেন বলে মনে করছে প্রশাসন।