সাধারণ খবর ব্লক

রাঁচি–পুরুলিয়া রাজ্য সড়কে দুর্ঘটনায় যুবকের মৃ*ত্যু, ঘটনাস্থলে বিধায়ক, বিজেপি জেলা সভাপতি

পাশের বামনিয়া গ্রামে দলের একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি জেলা সভাপতি শঙ্কর মাহাতো ও জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাতো। দুর্ঘটনা দেখে গাড়ি থামিয়ে দু'জনেই নেমে আসেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগানোর পাশাপাশি কোটশিলা থানায় খবর দেন তাঁরা।
রাঁচি–পুরুলিয়া রাজ্য সড়কে দুর্ঘটনায় যুবকের মৃ*ত্যু, ঘটনাস্থলে বিধায়ক, বিজেপি জেলা সভাপতি

 

নিজস্ব প্রতিনিধি , কোটশিলা:

রাঁচি–পুরুলিয়া সড়কে লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার বিকেলে কোটশিলা থানার টালিসেন্টার মোড়ে ঘটে ওই দুর্ঘটনা। মৃতের নাম সৌমেন মাহাত (১৯)। তিনি কোটশিলা থানার ওলডি গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে দুর্ঘটনার অব্যবহিত পরেই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাত এবং জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাত। তাঁরা পাশের বামনিয়া গ্রামে দলের একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। দুর্ঘটনা দেখে গাড়ি থামিয়ে দু'জনেই নেমে আসেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগানোর পাশাপাশি কোটশিলা থানায় খবর দেন তাঁরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।