চাষাবাদ ব্লক

আড়শা ব্লকে প্রাকৃতিক চাষ বিষয়ে বিশেষ কর্মশালার আয়োজন

প্রাকৃতিক পদ্ধতিতে কৃষিকাজ বা ন্যাচারাল ফার্মিং নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন হল আড়শা ব্লকে। শুক্রবার রবীন্দ্র ভবনে জেলা স্তরের অনুষ্ঠান হওয়ার পর শনিবার জেলার বিভিন্ন ব্লকের মতো আড়শা ব্লকেও প্রাকৃতিক কৃষি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
আড়শা ব্লকে প্রাকৃতিক চাষ বিষয়ে বিশেষ কর্মশালার আয়োজন

 

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

প্রাকৃতিক পদ্ধতিতে কৃষিকাজ বা ন্যাচারাল ফার্মিং নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন হল আড়শা ব্লকে। শুক্রবার রবীন্দ্র ভবনে জেলা স্তরের অনুষ্ঠান হওয়ার পর  শনিবার জেলার বিভিন্ন ব্লকের মতো আড়শা ব্লকেও প্রাকৃতিক কৃষি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার বিধায়ক জলধর মাহাতো, আড়শার বিডিও পার্থ ঘোষ, ব্লক সহ কৃষি অধিকর্তা শুভদীপ কারক, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, জেলা কৃষি আধিকারিক মুক্তেশ্বর সর্দার, সহ অন্যান্য আধিকারিকেরা।
কর্মশালাতে প্রাকৃতিক কৃষির বিভিন্ন দিকের উপকারিতা এবং রাসায়নিক সারের ব্যবহার কমানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃষি সংক্রান্ত সরকারি প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি কৃষকদের বিভিন্ন সমস্যার কথাও শোনা হয়। কর্মশালাতে যোগ দেন আড়শা ব্লকের শতাধিক কৃষক।