ক্রাইম ব্লক

পাড়ায় কিশোরীকে ধ*র্ষণের চেষ্টা , গ্রেফতার ১

কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পাড়া থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম শ্যামল মাহাতো। তার বাড়ি পাড়া থানা এলাকায়।
পাড়ায় কিশোরীকে ধ*র্ষণের চেষ্টা , গ্রেফতার ১

 

নিজস্ব প্রতিনিধি, পাড়া:

এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল  পাড়া থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম শ্যামল মাহাতো। তার বাড়ি পাড়া থানা এলাকায়।
বুধবার ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। এই ঘটনায় নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে  পুলিশ । বৃহস্পতিবার  ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলে হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে ডাক্তারি পরীক্ষার পর  আদালতে কিশোরীর গোপন জবানবন্দি নেওয়া হয়।