রাজনীতি ব্লক

একাধিক দাবিতে আড়শায় স্মারকলিপি সারা ভারত কিষান খেত মজুর সংগঠনের

এদিন সিরকাবাদ জলটাঙ্কি মোড় থেকে ব্লক অফিস পর্যন্ত মিছিল করে বিডিও ও ব্লক সহ কৃষি অধিকর্তার কাছে পৃথক স্মারকলিপি তুলে দেওয়া হয়।
একাধিক দাবিতে আড়শায় স্মারকলিপি সারা ভারত কিষান খেত মজুর সংগঠনের

 


নিজস্ব প্রতিনিধি, আড়শা :

কৃষক, খেতমজুর ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে শুক্রবার আড়শা ব্লকের বিডিও ও ব্লক সহ কৃষি অধিকর্তার কাছে  স্মারকলিপি দিল সারা ভারত কিষান খেত মজুর সংগঠনের আড়শা ব্লক কমিটি।  এদিন সিরকাবাদ জলটাঙ্কি মোড় থেকে  ব্লক অফিস পর্যন্ত মিছিল করে বিডিও  ও ব্লক সহ কৃষি অধিকর্তার কাছে পৃথক স্মারকলিপি তুলে দেওয়া হয়।   এদিন স্মারকলিপিতে খরা সমস্যায় স্থায়ী সমাধান, সটরা ও পলপল মৌজার মাপ ও রেকর্ড করা, সরকারি ভাবে সার,বীজ, কীটনাশক সরবরাহ করা, ১০০ দিনের কাজ চালু করে  ২০০ দিন করা সহ ১৩ দফা দাবি জানানো হয় । উপস্থিত ছিলেন সারা ভারত কিষান খেত মজুর সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রঙ্গলাল কুমার ,  সংগঠনের আড়শা ব্লকের সম্পাদক অজয় কুমার মাঝি ও  ব্লক সভাপতি নেপাল মাহাতো প্রমুখ। সংগঠনের দাবি, দাবি গুলি খতিয়ে দেখে কার্যকরী করার আশ্বাস দিয়েছেন ব্লক প্রশাসন।