ক্রাইম ব্লক

৮১ মেট্রিক টন কয়লা সহ ২ ট্রাক বাজেয়াপ্ত জয়পুর সীমান্তে, ধৃত ২

অবৈধ কয়লা পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৮১ হাজার কেজি কয়লা-সহ দুটি ট্রাক বাজেয়াপ্ত করল জয়পুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালক ও খালাসি— দুই জনকে। অন্য গাড়িট ফেলে চালক ও খালাসি পুলিশ দেখেই পালিয়ে যায়।
৮১ মেট্রিক টন কয়লা সহ ২ ট্রাক বাজেয়াপ্ত জয়পুর সীমান্তে, ধৃত ২

 

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :


অবৈধ কয়লা পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৮১ হাজার কেজি কয়লা-সহ দুটি ট্রাক বাজেয়াপ্ত করল জয়পুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালক ও খালাসি— দুই জনকে। অন্য গাড়িট ফেলে চালক ও খালাসি পুলিশ দেখেই পালিয়ে যায়।কোথা থেকে আসছে কয়লা? এর সঙ্গে জড়িত পাচারচক্রের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার জয়পুর থানার ঝাড়খণ্ড সীমান্তের কাঁঠালটাড়ে নিয়মিত নাকা তল্লাশির সময় কয়লা বোঝাই দুটি ট্রাক আটক করা হয়। ঝালদার এসডিপিও, জয়পুর থানার আইসি এবং জয়পুর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের উপস্থিতিতে যাচাই করা হয় নথি । দেখা যায় প্রয়োজনীয় কাগজ নেই তাদের। ধৃত দুজন বছর তেইশের মোবারক আনসারি ও বছর চল্লিশের তাজউদ্দিন আনসারি। জেলা পুলিশের বক্তব্য, অবৈধ খনিজ উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।