সাধারণ খবর ব্লক

সাঁতুড়িতে সিভিক ভলান্টিয়ারের ঝু*লন্ত দেহ

বাড়ি থেকে এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার করল সাঁতুড়ি থানার পুলিশ। সোমবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সাঁতুড়ি থানার সালবেড়িয়া গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম বীরেন্দ্র মুর্মু (৩৮)।
সাঁতুড়িতে  সিভিক ভলান্টিয়ারের ঝু*লন্ত দেহ

 

নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি:

 

বাড়ি থেকে এক সিভিক ভলান্টিয়ারের  ঝুলন্ত দেহ উদ্ধার করল সাঁতুড়ি থানার পুলিশ। সোমবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সাঁতুড়ি থানার সালবেড়িয়া গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম বীরেন্দ্র মুর্মু (৩৮)। তার বাড়ি ওই গ্রামেই। তিনি রাজ্যের গোয়েন্দা দফতরের সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এদিন দুপুরে বাড়ির মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবককে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। দ্রুত তাকে উদ্ধার করে মুরাড্ডি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে  কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সাঁতুড়ি থানার পুলিশ।