ক্রাইম ব্লক

মদের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে খু*ন বান্দোয়ানে, গ্রেপ্তার স্বামী

শুধুমাত্র মদ কেনার টাকা না পেয়ে নিজের স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় গোটা এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।
মদের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে খু*ন বান্দোয়ানে, গ্রেপ্তার স্বামী

 

 

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

 মদের নেশা যে কতটা ভয়াবহ রূপ নিতে পারে, পুরুলিয়ার বান্দোয়ানে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা তার প্রমাণ। শুধুমাত্র মদ কেনার টাকা না পেয়ে নিজের স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় গোটা এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, অভিযুক্ত মদন শবর দীর্ঘদিন ধরেই মদের নেশায় আসক্ত ছিলো। এই নিয়ে পরিবারটিতে অশান্তি লেগে থাকত নিত্যদিন। রবিবারও তার ব্যতিক্রম হয়নি। ৫৮ বছর বয়সী স্ত্রী জোৎস্না শবরের কাছে মদ খাওয়ার জন্য টাকা দাবি করে মদন। কিন্তু স্ত্রী টাকা দিতে অস্বীকার করতেই শুরু হয় উগ্র বাদানুবাদ।
অশান্তি চরম আকার ধারণ করলে মদন শবর হিংস্র হয়ে ওঠে। অভিযোগ সে বেপরোয়াভাবে লাঠি দিয়ে স্ত্রীর ওপর হামলা চালায়। অতর্কিত মারধরের পর জোৎস্নাদেবী যখন মেঝেতে লুটিয়ে পড়েন। তখন তাকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে বান্দোয়ান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত মদন শবরকে গ্রেপ্তার করে।আসামিকে পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে। যাতে ঘটনার বিশদ তদন্ত করা যায়।মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।