নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
স্ত্রীকে লাঠি দিয়ে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বান্দোয়ান থানার পুলিশ। মৃতা মহিলার নাম জ্যোৎস্না শবর(৫৩)। তার বাড়ি বান্দোয়ান থানার কেতকি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার স্বামী স্ত্রীর মধ্যে টাকা চাওয়া নিয়ে বচসা হয় । বচসা থেকে দুজনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে । সেই সময় স্বামীর মারের চোটে ওই মহিলা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পাশাপাশি তাঁর স্বামী মদন শবরও জখম হন । পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বান্দোয়ান স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানে জ্যোৎস্না শবরকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের তরফে এদিন রাতে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মদনকে পুলিশ গ্রেফতার করে।