ক্রাইম ব্লক

জমি হস্তান্তরের চাপ দিয়ে বিধবা মহিলাকে মারধর, ভাশুরের দুই ছেলের বিরুদ্ধে মামলা

জমি তাদের নামে লিখে দিতে হবে । কিন্তু সেই দাবি না মানায়, এক বিধবা মহিলাকে মারধরের অভিযোগ উঠল তাঁরই ভাশুরের দুই ছেলের বিরুদ্ধে।
জমি হস্তান্তরের চাপ দিয়ে বিধবা মহিলাকে মারধর, ভাশুরের দুই ছেলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি,বান্দোয়ান  :

জমি তাদের নামে লিখে দিতে হবে । কিন্তু সেই দাবি না  মানায়, এক বিধবা মহিলাকে মারধরের অভিযোগ উঠল তাঁরই ভাশুরের দুই ছেলের বিরুদ্ধে।

শনিবার বান্দোয়ান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বান্দোয়ানের বাসিন্দা উমা দেবী আগরওয়াল। অভিযোগকারী ওই বিধবা মহিলা পুলিশকে জানান,চাকরির কারণে তাঁর ছেলে নীতিন আগরওয়াল দীর্ঘদিন ধরে বিদেশে থাকেন।  অভিযোগ , ছেলের অনুপস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত দুই ভাই আশীষ আগরওয়াল ওরফে বান্টি এবং রাকেশ আগরওয়াল ওরফে চিন্টু সমস্ত জমি তাদের নামে হস্তান্তরের চাপ দিয়ে গালাগালি ও মারধর করে। ওই সময় মহিলার চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে।  পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।