ক্রাইম ব্লক

আড়শায় দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক

জেলা জুড়ে বেআইনি ভাবে বালি উত্তোলন চলছেই । বেআইনিভাবে বালি তোলার অভিযোগে দুটি ট্রাক্টর আটক করল আড়শা থানার পুলিশ। আড়শা থানার সিরকাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ট্রাক্টর দুটি আটক করা হয়।
আড়শায় দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

জেলা জুড়ে বেআইনি ভাবে বালি উত্তোলন চলছেই । বেআইনিভাবে বালি  তোলার অভিযোগে দুটি ট্রাক্টর আটক করল আড়শা থানার পুলিশ।  আড়শা থানার সিরকাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ট্রাক্টর দুটি আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে আড়শা থানার পুলিশ সিরকাবাদ এলাকায় অভিযান চালিয়ে ট্রাক্টর দুটি আটক করা হয় । অভিযোগ, বান্দু নদী থেকে অবৈধভাবে বালি তুলে তা পাচারের প্রস্তুতি চলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকেরা ট্রাক্টর ফেলে পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে বালি ভর্তি দুটি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসে।