নিজস্ব প্রতিনিধি, মানবাজার;
একটি অজগর সাপ উদ্ধার করল মানবাজার বনদফতরের কর্মীরা। শনিবার মানবাজার থানার দেশ্যারডি গ্রাম থেকে সাপটিকে উদ্ধার করা হয়।
এদিন সকালে গ্রামবাসীরা অজগর সাপটিকে দেখতে পেয়ে মানবাজার বনদফতরে খবর দেন।পরে বনদফতরের কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেন।