ব্লক

ট্রেলারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃ*ত্যু ১

ট্রেলারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনায় গুরুতর আহত আরও একজন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার গোলবেড়া এলাকায়।নিহত ও আহত দু' জনেরই বাড়ি ঝালদা থানা এলাকায়।

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ট্রেলারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনায় গুরুতর আহত আরও একজন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার গোলবেড়া এলাকায়।নিহত ও আহত দু' জনেরই বাড়ি ঝালদা থানা এলাকায়।

জানা গিয়েছে, এদিন ট্রেলারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইকে থাকা দু'জন আরোহী রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।