অন্যান্য ব্লক

'একটি গাছ মায়ের নামে ' স্লোগানকে সামনে রেখে আড়শায় অরণ্য সপ্তাহ পালন

শুক্রবার মায়ের নামে ,একটি গাছ শ্লোগানকে সামনে রেখে সেই কর্মসূচি পালন করল আড়শা বনদফতর। সিরকাবাদ ব্লক অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচিতে বৃক্ষরোপণ, চারাবিলি, বন ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে আলোচনা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
'একটি গাছ মায়ের নামে ' স্লোগানকে সামনে রেখে আড়শায় অরণ্য সপ্তাহ পালন

 

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

পরিবেশকে রক্ষা করতে হলে  গাছ লাগানো প্রয়োজন । এই ভাবনাকে সামনে রেখে ২০২৪ সালে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন 'এক পেড় মাকে নাম' অর্থাৎ একটি গাছ মায়ের নামে' প্রকল্প। তবে তৃণমূল সরকারের আমলে সেই ভাবে রাজ্যে এই প্রকল্প চালু হয়নি। রাজ্য পরিবর্তনের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে বনদফতরের উদ্যোগ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে এই প্রকল্প। শুক্রবার মায়ের নামে ,একটি গাছ শ্লোগানকে সামনে রেখে সেই কর্মসূচি পালন করল আড়শা বনদফতর। সিরকাবাদ ব্লক অফিস প্রাঙ্গণে  বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচিতে বৃক্ষরোপণ, চারাবিলি, বন ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে আলোচনা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন আড়শা ব্লকের বিডিও পার্থ ঘোষ। উপস্থিত ছিলেন আড়শা থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়, আড়শা বনদফতরের আধিকারিক আনোয়ার সাদাত, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি সহ আড়শা ব্লকের বিভিন্ন দফতরের আধিকারিকবৃন্দ।